শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:১৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বিকল হয়ে যাওয়া একটি লঞ্চ থেকে নারী ও শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নৌ পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

সোমবার (২২ জুন) বিকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম-জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার।

তিনি জানান, ২২ জুন বিকালে মেঘনা নদী থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে সেলিম হোসেন নামে এক লঞ্চ যাত্রী ফোন করে জানান, ‘মকবুল-২’ নামে একটি ছোট লঞ্চে করে তারা চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ ফিরছিলেন। পথে মুন্সীগঞ্জের মেঘনা নদীর ষোলআনি এলাকায় লঞ্চটি বিকল হয়ে যায়। লঞ্চটিতে নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী ছিলেন।

আনোয়ার সাত্তার বলেন, “কল পাওয়ার পর বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ৯৯৯ থেকে মুন্সীগঞ্জের গজারিয়া নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল ফারজানা এবং বিষয়টি সংশ্লিষ্ট নৌ পুলিশের সঙ্গে তদারকি ও সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপ্যাচার এএসআই শহিদুল ইসলাম।’’

তিনি আরও জানান, সংবাদ পেয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল মেঘনা নদীর ষোলআনি এলাকায় ঘটনাস্থলে যায়। পরে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জগামী ‘এমডি আল-মাহবুব’ নামে একটি লঞ্চ থামিয়ে বিকল লঞ্চের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি। 

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিকল লঞ্চ   যাত্রী উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close