সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
আক্কেলপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে স্টেশনের উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শাহাপড়া পূর্ব টেকরাভাষা এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় রডমিস্ত্রি ছিলেন।

রেলওয়ে সূত্র ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী তিতুমীর এক্সপ্রেস (৭৩৩ আপ) আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যায়। এ সময় স্টেশনের উত্তর পাশে এক নম্বর লাইনে ট্রেনের নিচে মাথা দেন আশরাফুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয় লোকজনের সহায়তায় তার ব্যবহৃত একটি স্মার্টফোন ও মানিব্যাগ উদ্ধার করে। মানিব্যাগে নগদ এক হাজার ৭৫০ টাকা, একটি মোবাইল সিম এবং জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি পাওয়া যায়। পরে মোবাইল ফোনে থাকা নম্বরের সূত্র ধরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।

রাজশাহীতে আশরাফুলের সহকর্মী জাকির হোসেন বলেন, ‘আশরাফুল ট্রেনের টিকিট কেটে বাড়ি যাচ্ছিলেন। পরে আক্কেলপুর স্টেশন থেকে ফোন করে তার মৃত্যুর খবর জানানো হয়। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা বলতে পারছি না।’

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, তিতুমীর আন্তনগর ট্রেন স্টেশন ছাড়ার সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের কপি ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close