শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী চলমান অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদলের অন্তর্গত টঙ্গী পশ্চিম থানা শাখা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

মঙ্গলবার  (২৩ জুন) দুপুরে টঙ্গী এলাকায় এই কর্মসূচি পালিত হয়। 

মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এরপর মিছিলটি টঙ্গী কলেজগেট এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু।

সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো হীন প্রচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে।’

তারা আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাষ্ট্র ও জনগণের স্বার্থে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে। কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি কর্মসূচি সফল করতে টঙ্গী পশ্চিম থানা যুবদল রাজপথে কঠোর অবস্থানে থাকবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close