সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় চার প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:০৯ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘদিন প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখা চারজন প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউআরসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করেন গঙ্গাচড়া ক্লাস্টারের প্রধান শিক্ষকবৃন্দ।

গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদের সভাপতিত্বে এবং গঙ্গাচড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. এরশাদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক আকন্দ ও নাসরিন বেগম।

অনুষ্ঠানে দক্ষিণ পানাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, ঠাকুরাদহ সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু আহমেদ, পানাপুকুর ডাক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহেব আলী এবং পশ্চিম নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম মো. আব্দুল হাকিমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদসহ বিদায়ী ও কর্মরত শিক্ষকবৃন্দ। বক্তারা বিদায়ী শিক্ষকদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের নিষ্ঠা, সততা ও শিক্ষাক্ষেত্রে অবদানের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “একজন শিক্ষক কখনোই অবসরে যান না। চাকরি থেকে অবসর নিলেও সমাজ ও জাতি গঠনে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকে।”

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শিক্ষকরা তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করেন।

এর আগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম গঙ্গাচড়া উপজেলার ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close