সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
বান্দরবানে ভুয়া বিজ্ঞপ্তি প্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান জেলা প্রশাসনের
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে বান্দরবান জেলা প্রশাসনের নামে ভুয়া বিজ্ঞপ্তি প্রচারের ঘটনায় জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন), সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বান্দরবানের বিভিন্ন স্থানে ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

এর আগে প্রচারিত ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সীমান্ত এলাকায় নতুন সশস্ত্র সংগঠনের তৎপরতা বৃদ্ধির কারণে থানচি উপজেলার বগালেক, কেওক্রাডং, সুসাং পাড়াসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ২২ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘মোহাম্মদ সাজ্জাদ হোসেন’-এর নামে স্বাক্ষরিত বলে উল্লেখ করা হয়।

জেলা প্রশাসনের জরুরি গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, জেলা প্রশাসকের কার্যালয়ে ‘স্থানীয় সরকার ও আইন-শৃঙ্খলা শাখা’ নামে কোনো শাখার অস্তিত্ব নেই এবং ‘মোহাম্মদ সাজ্জাদ হোসেন’ নামে কোনো কর্মকর্তা সেখানে কর্মরত নন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জনসাধারণকে এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার এবং অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close