শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
লালপুরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ জন গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৫৯ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ৪:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ, ব্যাটারীচালিত ভ্যান জব্দসহ আংশিক মালমাল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার এই তথ্য জানান।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, গত ৩০মে গভীর রাতে নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকার সজিদ জুট মিলে ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। পরে মিলে কর্মরতদের জিম্মি করে হাত-পা বেঁধে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। এরপর চারঘন্টা ধরে চলে ডাকাতি। পরে ডাকাতরা মিলের ট্রান্সফরমার, সাব স্টেশনের মালামাল, বৈদ্যুতিক তার, ব্যাটারী, মোটর, স্পেয়ার পার্স'সহ ৮৩ লাখ ৬০হাজার টাকা মুল্যের বিভিন্ন যন্ত্রপাতি ট্রাক বোঝাই করে নিয়ে যায়। সাথে নগদ ২ লাখ টাকা ও হাতিয়ে নেয় তারা।

তিনি আরও জানান, এ ঘটনায় ঐ দিনই মামলা হলে পুলিশ অভিযানে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার পাবনার আটঘরিয়া থেকে মাহাতাব, সেলিম, লিটন, সাদ্দাম, খালেক, সাগর নামে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ব্যাটারী চালিত চার্জার ভ্যান, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে। 

ডাকাতির সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close