রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
জনসেবায় আস্থা অর্জন করেছেন ইউএনও মাহমুদ হাসান মৃধা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:১৮ পিএম
ইউএনও মাহমুদ হাসান মৃধা

ইউএনও মাহমুদ হাসান মৃধা

পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা দায়িত্ব গ্রহণের পর থেকে জনসেবা, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা দশমিনা উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে বাল্যবিয়ে, যৌতুক, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদে আগত সেবাপ্রার্থীরা সরাসরি ইউএনওর সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে পারছেন। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

গুলী আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, “অল্প সময়ের মধ্যে ইউএনও মাহমুদ হাসান মৃধা উপজেলার মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তাঁর আন্তরিকতা প্রশংসনীয়।”

দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিস আহমেদ বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছেন। তাঁর দপ্তরে সেবা পেতে মানুষের ভোগান্তি কমেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি দশমিনাকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। যুবসমাজকে মাদক ও অনলাইন গেমের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close