মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হাওরাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় তাহিরপুরে প্রস্তুতি সভা
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম, সিএনআরএস উপজেলা সমন্বয় সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। হাওরাঞ্চলের মানুষের জানমাল রক্ষায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ, উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত রাখা এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুর্যোগের সময় গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।’

সভায় বক্তারা সম্ভাব্য বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সচেতন করা এবং দ্রুত সাড়া প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে দুর্যোগকালীন প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয় এবং উপজেলার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close