সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
দেশজুড়ে
পবিত্র আশুরা উপলক্ষে আরএমপির বিশেষ নিষেধাজ্ঞা জারি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র আশুরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন নিশ্চিত করতে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) আরএমপির জারিকৃত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ যেকোনো ধরনের ক্ষতিকারক দ্রব্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হিংসাত্মক উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা অন্য কোনো ক্ষতিকর বস্তু বহন করা যাবে না।

এছাড়া তাজিয়া ও শোকমিছিলে দা, চাকু, কাঁচি, বল্লম, তরবারিসহ ধারালো বা আক্রমণের উপযোগী কোনো বস্তু, ব্যাগ, পোটলা, অতিরিক্ত উচ্চতার নিশান এবং ধাতব বস্তু বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধে উচ্চতার ঝুঁকি তৈরি করতে পারে এমন নিশান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জনসাধারণের ভোগান্তি ও উপদ্রব সৃষ্টি করতে পারে এমন উচ্চ শব্দের মাইক ও স্পিকার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

আরএমপি জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এসব নির্দেশনা কার্যকর করা হয়েছে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close