শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
নীলফামারীতে বিপৎসীমার ওপরে তিস্তার পানি
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:২১ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে উজানের ঢল ও ভারী বর্ষণের কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। 

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টায় ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলা পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল থেকে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধি পেয়ে দুপুর ১২টায় বিপৎসীমা স্পর্শ করে। পরে বিকেল ৩টায় পানি বেড়ে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। ডালিয়া পয়েন্টে তিস্তার বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার।

তিস্তার পানি বৃদ্ধির ফলে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে তিস্তা বেষ্টিত এলাকার মানুষের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা নেই।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, ‘পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়িঘরে পানি ওঠেনি। পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।’

পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, উজানের ভারী বর্ষণের কারণে মঙ্গলবার সকাল থেকেই তিস্তার পানি বাড়তে শুরু করেছে। নিম্নাঞ্চলে পানি প্রবেশ করলেও এখন পর্যন্ত বসতবাড়িতে পানি ওঠেনি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম করলেও এ মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close