সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপির
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য সৃষ্টি এবং মাদক ও অনলাইন জুয়া ক্যাসিনোর বিরুদ্ধে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। 

মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ মিছিল ও সমাবেশ করা হয়। 

মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় উপস্থিত দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ বিগত ১৭ বছর আমাদের বিনা কারণে অসংখ্য মামলা, বাড়িঘরে হামলা ও ব্যবসায় প্রতিষ্ঠান লুট করে আমাদের নির্যাতন করেছে। কিন্তু ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিন্তু কিছুই বলছি না। কিন্তু আমাদের এই উদারতাকে যদি দুর্বলতা মনে করে ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে, তাহলে আমরা আর ছাড় দেব না।’

তারা আরও বলেন, ‘আগস্ট ২০২৪ পরবর্তী ফ্যাসিস্টদের অপতৎপরতা, বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে চুরি, ডাকাতি ও ছিনতাই সংঘটিত করার অপচেষ্টা চালাচ্ছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর গুপ্তভাবে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। শুধু তাই নয়, তারা বিএনপি ও সহযোগী সংগঠনের নামে বিভিন্ন কুৎসা রটাচ্ছে। তাই শেষবারের মত সাবধান করে দিলাম, ভবিষ্যতে যদি আপনারা এসব অপতৎপরতা করেন, তাহলে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দেবে।’

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ, শাহজাহান জয়পুরী, শরীফ জায়েদী, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি এএসএম সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, যুবদল নেতা আল-আমীন, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ রিজন প্রমুখ। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   আওয়ামী লীগ বিরোধী. বিক্ষোভ মিছিল   সমাবেশ   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close