রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হলেন প্রকৌশলী আহসান হাবীব
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১০:৫৯ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ১১:৩২ পিএম
প্রকৌশলী আহসান হাবীব লেলিন

প্রকৌশলী আহসান হাবীব লেলিন

নীলফামারী সদরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

মঙ্গলবার (২৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে আহসান হাবীব লেলিনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মেসবাহুল হক। 

আহসান হাবীব লেলিন দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ ‘নীলসাগর গ্রুপ’-এর চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজের সম্পাদক। শিক্ষা বিস্তারে তার অবদান ও দূরদর্শী নেতৃত্বের কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

আহসান হাবীব লেলিন নীলফামারীর সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও ভালোবাসার একজন মানুষ হিসেবে পরিচিত। তার এই মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জেলা জুড়ে আনন্দ বিরাজ করছে। এলাকার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও তাকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে পোস্টের বন্যা বয়ে যাচ্ছে।

​স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার মেধা, যোগ্যতা ও দক্ষ নেতৃত্বে ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার মান উন্নয়নসহ সামগ্রিক অবকাঠামোগত দিক থেকে আরও অনেক দূর এগিয়ে যাবে।

​নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আহসান হাবীব লেলিন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ   প্রকৌশলী আহসান হাবীব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close