রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:৫৭ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় টানা বর্ষণে জমে থাকা পানিতে পড়ে সাইফা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সাইফা ওই এলাকার বাসিন্দা নাইম ও ফাতেমা দম্পতির কন্যা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলছিল সাইফা। সাম্প্রতিক কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে বাড়ির আশপাশে বিভিন্ন স্থানে পানি জমে ছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত জমে থাকা পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জমে থাকা পানির মধ্য থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাথা, চোখ, নাক, মুখ, কান, গলা, বুক, পেট, পিঠ, হাত ও পা স্বাভাবিক অবস্থায় ছিল বলে পুলিশ জানিয়েছে।

কাপাসিয়া থানার তদন্ত পরিদর্শক (ইনস্পেক্টর-তদন্ত) মো. যুবায়ের জানান, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে জমে থাকা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশে জমে থাকা পানি ও খোলা জলাশয়ের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি নজরদারির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close