বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী      বন্যার শঙ্কায় উত্তরাঞ্চল      সহযোগিতার নতুন দিগন্তের প্রত্যাশা      অনলাইন জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল      বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর       কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণমন্ত্রী      রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ      
দেশজুড়ে
টঙ্গিবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ তাহমিনা শামীম আহাম্মেদ, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, বন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।

এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পরিতোষ ঘোষ, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মোল্লা, হাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম রন্টি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে মাদক, অবৈধ ড্রেজার কার্যক্রম ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, জনগণের সচেতনতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আইনশৃঙ্খলা   কমিটির সভা   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close