মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর      সংসদ ভবনের সামনে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া      প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর সংসদ ভবনে জরুরি বৈঠক      সাইন্সল্যাব থেকে সংসদ অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা      শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধে স্থবির রাজধানী      শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর      পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পতদ্যাগ দাবি পরীক্ষার্থীদের, বৈঠকে কর্মকর্তারা      
দেশজুড়ে
বগুড়ায় স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. সামির হোসেন মিশুকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

ডা. সামির হোসেন মিশু ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে বাগেরহাট জেলায় কর্মরত রয়েছেন। আগামী ১৪ জুলাই তিনি চাকরি থেকে অবসরে যাবেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ডা. সামির হোসেন মিশু শেরপুরে তার বন্ধু ডা. স্বপনের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। শেরপুর শহরের একটি চাইনিজ হোটেলে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে থানায় খবর আসে যে, হোটেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন চলছে। ওসি বলেন, “খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, একজন চিকিৎসকের জন্মদিনের অনুষ্ঠান চলছে।” এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এবং ডা. সামির হোসেন মিশুর নামে বগুড়া সদর থানায় জুলাই আন্দোলনসংক্রান্ত মামলা রয়েছে বলে পুলিশকে জানান। পরে পুলিশ ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং রাতেই বগুড়া সদর থানায় হস্তান্তর করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ডা. সামির হোসেন মিশুর নামে বগুড়া সদর থানায় ২০২৫ সালের অক্টোবর মাসে দায়ের করা হত্যা চেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও দলমত নির্বিশেষে গরিব লোকজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   চিকিৎসক   পরিষদ   সভাপতি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close