শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কৃষক বাজার
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষক ও ভোক্তার সমন্বয় সাধনের লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কৃষক বাজার।

বুধবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও আরাজি চন্ডিপুর গ্রামে শুরু হয় এই বাজার।

সরজমিনে দেখা যায়, কৃষকরা অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পণ্য নিয়ে আসে এ বাজারে। আর ক্রেতারা সরাসরি কৃষকদের কাছ থেকেই কীটনাশক মুক্ত সেসব টাটকা পন্য ক্রয় করছে। কৃষকরা তাদের নিজেদের ক্ষেতের শাকসবজি, গরুর দুধ, পুকুরের মাছ, কলা, আম, কাঁঠাল নিজস্ব বরজের পানসহ বিভিন্ন পন্যের পশরা সাজিয়ে বসে। আর ক্রেতারাও কিছুটা কম দামে সরাসরি কৃষকদের কাছ থেকেই চাহিদা মত ক্রয় করতে পারে সেসব পণ্য। এতে একদিকে ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করে খুশি ক্রেতারা। অপরদিকে পর্যাপ্ত কৃষিপণ্য বিক্রি করে খুশি বিক্রেতারাও। 

এ কৃষক বাজার মূলত মদ্ধ্যসত্ব ভোগী ও ফরিয়াদের দৌড়াত্ব কমানোসহ কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহযোগিতা করছে বলে জানান আযোজকরা। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার ডিএই বাবু নিহার রঞ্জন রায়, পূর্ব আরাজি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রোকন উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মদ রইস উদ্দিন সাজু, বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জজ মিয়া, হেড অফ প্রোগ্রাম (এগ্রিকালচার) কৃষিবিদ বাবুল বনিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ইএসডিওর প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close