রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
আনসার সদস্যদের তৎপরতায় বিমানবন্দরে হারানো লাগেজ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:২৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত আনসার সদস্যদের তৎপরতায় এক প্রবাসী যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার করে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় দায়িত্বরত এপিসি মো. নিজাম উদ্দীনের কাছে বিদেশফেরত প্রবাসী যাত্রী মো. শাহীন মৃধা তার হারিয়ে যাওয়া লাগেজের বিষয়ে অভিযোগ করেন। 

বিষয়টি জানার পরপরই এপিসি নিজাম উদ্দীন তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং শিফটের দায়িত্বপ্রাপ্ত থানা প্রশিক্ষক মো. ওয়াসিম মিয়াকে অবহিত করেন।

পরে থানা প্রশিক্ষক ওয়াসিম মিয়ার নির্দেশনায় আনসার সদস্যরা মাইকিং, অনুসন্ধান এবং সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে জানা যায়, দুবাই প্রবাসী মো. ঈমান আলী ভুলবশত নিজের লাগেজ বিমানবন্দরে রেখে ওমানপ্রবাসী শাহীন মৃধার লাগেজ সঙ্গে নিয়ে চলে গেছেন।

অনুসন্ধানের সময় ক্যানোপি এলাকায় পড়ে থাকা একটি মালিকবিহীন লাগেজের ট্যাগ পরীক্ষা করে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে যোগাযোগ করলে মো. ঈমান আলীর সঙ্গে কথা হয় এবং তাকে জানানো হয় যে, তার লাগেজটি বিমানবন্দরে রয়েছে। পরে তিনি পুনরায় বিমানবন্দরে ফিরে আসেন।

যাচাই-বাছাইয়ে দেখা যায়, ঈমান আলীর সঙ্গে থাকা লাগেজটি আসলে শাহীন মৃধার। এরপর উভয় যাত্রীকে উপস্থিত রেখে লাগেজের ট্যাগ নম্বর, পরিচিতি তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় যাচাই করা হয়। যাচাই শেষে প্রকৃত মালিকদের কাছে তাদের নিজ নিজ লাগেজ হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়ে প্রবাসী যাত্রী শাহীন মৃধা স্বস্তি প্রকাশ করেন এবং দ্রুত ও দায়িত্বশীল সহায়তার জন্য আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংশ্লিষ্টরা জানান, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআইভুক্ত এলাকা ও জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা ও জনসেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বিমানবন্দরের এ ঘটনাটি তাদের জনসেবামূলক কার্যক্রমের আরেকটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close