রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
দেশজুড়ে
ছাত্র-জনতা হত্যা মামলার আসামি দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ সালাউদ্দিন বাবুর
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার কোনো আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারবে না। তাদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া মাত্রই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বুধবার (২৪ জুন) আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজ-এ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন বাবু বলেন, “ছাত্র-জনতা হত্যা মামলার কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না। তাদের সম্পর্কে তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের যেকোনো এলাকার হত্যা মামলার আসামি যদি সাভার বা আশুলিয়ায় এসে আত্মগোপন করে, পরিচয় নিশ্চিত হলে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংসদ সদস্য মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও জানান।

পরে তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীমা পারভীন, সাইফুল ইসলাম, দেওয়ান মইন উদ্দিন বিপ্লব এবং ইলিম মো. নাজমুল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close