রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      
অর্থনীতি
২৩ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৫৮ পিএম

প্রবাসী বাংলাদেশিরা চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার কোটি টাকারও বেশি, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি দেখা গেছে।

এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৭৩ লাখ ডলার। প্রতি ডলার ১২২ টাকা ধরে হিসাব করলে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭ হাজার ৩০৪ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৯৭১ কোটি ৫০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৮০ শতাংশ, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এর আগে, গত মে মাসে দেশে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স আসে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ২৩৪ কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সুবিধার সম্প্রসারণ এবং প্রণোদনা কার্যক্রমের ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  রেমিট্যান্স   ডলার   ব্যাংক   প্রবাসী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close