রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      
জাতীয়
পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার
সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু-ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার স্বীকৃতিস্বরূপ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. গোলাম মোস্তফাকে সাহসিকতার পুরস্কার প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পক্ষে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার।

ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা। অভিযানে তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু-ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। 

একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফার হাতে সাহসিকতার পুরস্কার তুলে দেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close