মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
দেশজুড়ে
রৌমারী সীমান্তে শূন্যরেখায় পুশইনে ব্যর্থ দুই যুবক নিখোঁজ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:১১ পিএম আপডেট: ২৪.০৬.২০২৬ ৯:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার হয়ে ১০ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা দুই যুবকের নিখোঁজের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে তাদেরকে সীমান্তের শূন্যরেখায় দেখা যায়নি।

উধাও হওয়া দুই যুবক হলেন- সজিব মিয়া (২৫) ও হিমেল (১৮)। 

শৌলমারী ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া জানান, তারা দুজনই ময়মনসিংহের বাসিন্দা। বিএসএফের পুশইনের শিকার হয়ে ১৪ জুন ভোর থেকে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তাদের ঘিরে নজরদারিতে রেখেছিলেন বিএসএফ ও বিজিবির সদস্যরা। কিন্তু মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ক্ষেতে গিয়ে দেখতে পাই তারা আর শূন্যরেখায় নেই। 

এর আগে ১৪ জুন সকাল ৬টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ছয়জন ও রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। কাঁটাতারের এপারে বাংলাদেশ অংশে তাদের পুশইনের চেষ্টা করা হলেও বিজিবি ও স্থানীয়দের বাধার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তারা শূন্যরেখায় অবস্থান করে। এরপর মা ও শিশুর মানবিক সংকট নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ১৮ জুন ভোররাতে এক দম্পতি ও তাদের দুই শিশুকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে সজিব ও হিমেল শূন্যরেখায় অবস্থান রয়ে যান।

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে বর্তমানে কেউ অবস্থান করছেন না। তারা কোথায় গেছেন, সেই তথ্য নেই। তবে উপজেলার ভুন্দুরচর সীমান্তে এখনও তিন যুবক শূন্যরেখায় রয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close