রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      
দেশজুড়ে
নাঙ্গলকোটে দুই ট্রেনে ত্রুটি, দুই ঘণ্টা পর স্বাভাবিক চলাচল
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে পৃথক ঘটনায় দুটি ট্রেনে ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা ব্যাহত হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশনের অদূরে তেজের বাজার ও মোঘরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকাগামী ৭৮৭ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস মোঘরা এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি নির্জন এলাকায় আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

এর আগে চাঁদপুরগামী ৭২৯ নম্বর মেঘনা এক্সপ্রেস তেজের বাজার এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি গার্ড বগি লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

ট্রেনের যাত্রী আলমগীর ও জিহাদসহ কয়েকজন জানান, হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা বলেন, রেলপথে যাতায়াত আরামদায়ক হলেও ইঞ্জিন বিকল ও বগি লাইনচ্যুত হওয়ার মতো ঘটনা বারবার ঘটায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। রেলপথের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানান তারা।

হাসানপুর স্টেশনের সহকারী মাস্টার নূরুর রহমান বলেন, ‘পৃথক স্থানে একটি ট্রেনের ইঞ্জিনে ত্রুটি এবং আরেকটি ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ার কারণে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলও স্বাভাবিক করা হয়।’

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, ‘বিষয়টি জানার পর তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নিয়েছেন।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নাঙ্গলকোট   ট্রেন চলাচল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close