মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন      হামে আরও তিন শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০৮০      পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      
দেশজুড়ে
ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ নিহত ২
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:৩৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক কলেজছাত্রী ও এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ এলাকার নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৮) এবং কালাদহ এলাকার নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে তুলী রানী সেন গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিজপাড়া গ্রামের আব্দুল খালেক স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীম বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে নির্ধারিত সহায়তা প্রদান করা হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফুলবাড়িয়া   বজ্রপাত   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close