শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প, জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৪৪ এএম আপডেট: ২৫.০৬.২০২৬ ১:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে এবং দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প দুটি আঘাত হানে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, প্রথমে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার প্রায় ৪০ সেকেন্ড পর একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প হয়।

ভূমিকম্পের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেন এবং উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি জনগণকে শান্ত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ইউএসজিএস সতর্ক করে বলেছে, এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হতে পারে। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে নিহতের সংখ্যা কয়েক হাজার থেকে কয়েক দশ হাজারে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ভূমিকম্পের কম্পন ভেনেজুয়েলার বিস্তীর্ণ অঞ্চলের পাশাপাশি প্রতিবেশী কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। রাজধানী কারাকাসে কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   শক্তিশালী ভূমিকম্প   জরুরি অবস্থা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close