বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী      ● জাপানের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা সই বাংলাদেশের      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      
খেলাধুলা
ভিনিসিয়ুসের জোড়া গোলে নকআউটে ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। জোড়া গোল করে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

বৃহস্পতিবার (২৫ জুন) ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ব্রাজিলের হয়ে দুটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র এবং একটি গোল করেন মাতেউস কুনিয়া।

ম্যাচের সপ্তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাকেনার ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন ভিনিসিয়ুস। পরে তার আরও একটি গোল বাতিল হলেও প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ডের গোলরক্ষক একাধিক নিশ্চিত গোল রুখে না দিলে হ্যাটট্রিকও পেতে পারতেন তিনি।

৬০তম মিনিটে ব্রুনো গিমারায়েসের পাস থেকে দলের তৃতীয় গোল করেন কুনিয়া। এরপর আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ের ফলে তিন ম্যাচে চার গোল নিয়ে টুর্নামেন্টের অন্যতম আলোচিত খেলোয়াড়ে পরিণত হয়েছেন ভিনিসিয়ুস। কোচ আনচেলত্তির অধীনে আরও কেন্দ্রীয় ভূমিকায় খেলায় গোলের সুযোগও বেশি পাচ্ছেন তিনি।

অন্যদিকে টানা চাপে থাকা স্কটল্যান্ড পুরো ম্যাচে উল্লেখযোগ্য সুযোগ খুব কমই তৈরি করতে পেরেছে। ফলে শেষ ষোলোতে ওঠার আশা এখন সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে তাদের।

ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। দীর্ঘ ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরে তিনি নিজের চতুর্থ বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড গড়েন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভিনিসিয়ুস   জোড়া গোল   নকআউট   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close