শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
হাইতির বিপক্ষে কামব্যাক জয়, নকআউটে মরক্কো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:০৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হাইতির বিপক্ষে পিছিয়ে পড়েও ৪-২ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে মরক্কো। এই জয়ে ‘সি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াকু ফুটবল উপহার দেয় ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়া হাইতি। ম্যাচের ১০ মিনিটে লেনি জোসেপের ব্যাকহিল প্রচেষ্টা গোলরক্ষক ইয়াসিন বুনুর গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় হাইতি। পরে গোলটি আত্মঘাতী হিসেবে বুনুর নামে যোগ করা হয়।

পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায় মরক্কো। ৩৯ মিনিটে ব্রাহিম দিয়াসের শট গোলরক্ষক পুরোপুরি ক্লিয়ার করতে না পারলে আশরাফ হাকিমি কাছ থেকে বল জালে পাঠিয়ে সমতা ফেরান। তবে চার মিনিট পরই আবার এগিয়ে যায় হাইতি। বক্সের বাইরে থেকে উইলসন ইসিডোরের দুর্দান্ত শটে হতবাক হয়ে যান বুনু।

প্রথমার্ধের যোগ করা সময়ে ইসমায়েল সাইবারির চমৎকার ফিনিশিংয়ে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মরক্কো। একের পর এক আক্রমণে চাপে রাখে হাইতির রক্ষণভাগকে। ম্যাচের ৭৮ মিনিটে সুফিয়ান রাহিমির গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় মরক্কো। এরপর ৮৯ মিনিটে গেসিমে ইয়াসিন গোল করে জয় নিশ্চিত করেন।

৪-২ গোলের এই জয়ে গ্রুপ পর্ব শেষ করল মরক্কো। ব্রাজিলের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। ফলে ব্রাজিল চ্যাম্পিয়ন এবং মরক্কো রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে উঠেছে।

অন্যদিকে তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে স্কটল্যান্ড। আর কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হাইতি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   হাইতি   কামব্যাক জয়   নকআউট   মরক্কো  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close