বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
খেলাধুলা
ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ে ইতিহাস গড়ে শেষ ৩২ নিশ্চিত করেছে বাফানা বাফানারা।

বুধবার (২৫ জুন) মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একমাত্র গোলটি করেন থাপেলো মাসেকো। ম্যাচের ৬৩তম মিনিটে শেপাং মোরেমির ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জয়ের গোলটি করেন তিনি।

এই জয়ের ফলে গ্রুপে মেক্সিকোর পর দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বে ওঠে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে শেষ ৩২-এর ম্যাচে বি গ্রুপের রানার্সআপ কানাডার মুখোমুখি হবে তারা।

এবারের বিশ্বকাপে হার দিয়ে যাত্রা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে। ফলে নকআউটে ওঠার জন্য দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না তাদের।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে পরাজিত হয়। শেষ ম্যাচে ড্র করলেই নকআউটে ওঠার সুযোগ ছিল তাদের, কিন্তু দক্ষিণ আফ্রিকার দৃঢ় রক্ষণ ও কার্যকর আক্রমণের সামনে ব্যর্থ হয় এশিয়ার দলটি।

১৯৯৮, ২০০২ ও ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। অবশেষে ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিল দলটি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইতিহাস   বিশ্বকাপ   নকআউট   দক্ষিণ আফ্রিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close