বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানায় বিক্ষোভ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত কালার কো লিমিটেড কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শ্রমিকরা মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। 

তাদের দাবি, অসুস্থ থাকা সত্ত্বেও লিজা আক্তারকে ছুটি দেওয়া হয়নি। পরে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়। একই রাতে অসুস্থ হয়ে পড়া শোভা নামে আরেক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় শ্রমিকরা কারখানায় অতিরিক্ত কর্মঘণ্টা, মানসিক চাপ ও হয়রানির অভিযোগও তোলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, ‘মৃত্যুর ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।’

শ্রমিকরা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং তাদের উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close