বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান      ● ডেঙ্গুতে আরও ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৯৮২      ● হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু      ● ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী      ● কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণপদক জয়      ● ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে ১ ট্রিলিয়ন ডলারের: প্রধানমন্ত্রী      ● ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু      
দেশজুড়ে
কাপাসিয়ায় ইউএইচও ডা. হাবিবুর রহমানের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ বাতিল করে তাকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান ও নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠকর্মী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমিন সিকদার, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন ও আসিবসহ অন্যরা।

বক্তারা বলেন, ডা. হাবিবুর রহমানের দক্ষ নেতৃত্ব, সেবামূলক মনোভাব ও আন্তরিক প্রচেষ্টায় কাপাসিয়ায় স্বাস্থ্যসেবার মান উন্নত হয়েছে। তিনি সাধারণ মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন। এমন একজন জনবান্ধব কর্মকর্তার বদলির খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

তারা দাবি করেন, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডা. হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলে বহাল রাখা প্রয়োজন। তাই তার বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করে পুনরায় কাপাসিয়ায় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় ‘জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক’, ‘মানবিক চিকিৎসকের বদলি মানি না’ এবং ‘কাপাসিয়ার স্বাস্থ্যসেবার স্বার্থে ডা. হাবিবুর রহমানকে রাখতে হবে’ স্লোগান দেন।

মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণের দাবি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close