শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
জাতীয়
২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:৩২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশিদের জন্য আগামী ২৮ জুন থেকে আবারও ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিয়েছেন ভারতে নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকরা পুনরায় ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম কার্যত বন্ধ ছিল। তবে এ সময় সীমিত পরিসরে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা প্রদান অব্যাহত রাখা হয়।’

সম্প্রতি ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। নতুন দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে তিনি গত ১২ জুন ঢাকায় পৌঁছান।

এর আগে, বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। পরে আইভ্যাকের অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   ভারত   ট্যুরিস্ট ভিসা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close