মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
রামপালে সৌরবিদ্যুৎচালিত নিরাপদ পানি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বাস্তবায়নাধীন ‘সোলার-পাওয়ার্ড সেফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিজ প্রজেক্ট’-এর উপজেলা পর্যায়ের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যার অর্থায়নে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকত আলী এবং রামপাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

ওয়ার্ল্ড ভিশন রামপালের পক্ষে প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন মডারেটর সুবাস এম. জয়ধর ও প্রোগ্রাম অফিসার পার্থ সারথী দোবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদে ২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে রামপাল উপজেলার ২৯ হাজার ৬৪৭ জন মানুষকে নিরাপদ পানির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় চারটি সোলার রিভার্স অসমোসিস (RO) প্ল্যান্ট, তিনটি মিনি পাইপলাইন, একাধিক পানি বিতরণ কেন্দ্র স্থাপন, ওয়াটার পয়েন্ট ম্যানেজমেন্ট কমিটি (WPMC) ও কমিউনিটি ওয়াশ (WASH) কমিটি গঠন এবং স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সভায় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ের মাধ্যমে টেকসই নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে উপকূলীয় এলাকায় পানিবাহিত রোগ কমবে, নারী ও শিশুদের ভোগান্তি হ্রাস পাবে এবং জলবায়ু সহনশীল নিরাপদ পানি ব্যবস্থাপনা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close