মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
লামা পৌরসভার ১১ কোটি ২৩ লাখ টাকার বাজেট ঘোষণা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থ বছরের জন্য ১১ কোটি ২৩ লক্ষ ৩ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।

​বৃহস্পতিবার(২৫ জুন) সকালে পৌরসভার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বাজেট ঘোষণা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো. মঈন উদ্দিন।

​বাজেটে মোট রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ৬৩ হাজার ৭ শত ২২ টাকা। মোট রাজস্ব ব্যয় ২ কোটি ১৯ লক্ষ ৩০ হাজার টাকা। সমাপনী স্থিতি ১৪ লক্ষ ৩৩ হাজার ৭ শত ২২ টাকা। এ খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে সাধারণ সংস্থাপন শাখার জন্য ১ কোটি ৬৮ লক্ষ ৬০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ২৫ লক্ষ ২০ হাজার, শিক্ষা খাতে ২ লক্ষ টাকা। এছাড়া পানি সরবরাহ ব্যয়সহ প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৭০ লক্ষ টাকা। আয় বিবরণে সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরী ১ কোটি টাকা, কোভিড-১৯ রিকভারি প্রজেক্ট বাবদ ৩ কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড হতে ৫০ লক্ষ টাকা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত মঞ্জুরী ৫০ লক্ষ টাকা, লামা পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সরকার কর্তৃক বিশেষ বরাদ্দ) হতে ২০ লক্ষ টাকা, পৌর ভবন সম্প্রসারণ ৫০ লক্ষ টাকা এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প হতে ৩ কোটি টাকা ধরা হয়েছে। 

বাজেটে ব্যয় বিবরণে অবকাঠামো উন্নয়ন ৫ কোটি ৪০ লক্ষ, পৌর ভবন সম্প্রসারণ ও সংস্কার, স্টাফ ডরমেটরী নির্মান, পৌর ভবনের বাউন্ডারি ওয়াল নির্মাণ, মার্কেট নির্মাণ বাবদ ১ কোটি ৩০ লক্ষ, অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মো. মঈন উদ্দিন ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ লামা পৌরসভার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
অনুষ্ঠানে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়ছার হামিদ, পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন আমু, জামায়াতের লামা উপজেলা শাখা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লামা পৌরসভা   বাজেট ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close