শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
আদিতমারীতে উজ্জ্বল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৩৩ পিএম আপডেট: ২৫.০৬.২০২৬ ৭:৩৬ পিএম
আলমগীর হোসেন আনন্দ

আলমগীর হোসেন আনন্দ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত উজ্জল হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি আলমগীর হোসেন আনন্দ (৩২) গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (২৪ জুন) দিবাগত রাতে কুড়িগ্রাম জেলার কাঠগিরিরচর এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আলমগীর হোসেন আদিতমারীর ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়িয়ার মৃত ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২ জুন ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারোঘড়িয়া গ্রামে নিজ বসতবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন আব্দুল হাকীমের ছেলে উজ্জ্বল মিয়া। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তার চাচাতো ভাই আলমগীর হোসেন আনন্দসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুন মারা যান উজ্জল মিয়া।

এ ঘটনায় নিহতের মা রহিমা বেওয়া আদিতমারী থানায় ১০ জনের নামসহ অজ্ঞাত আরও ৫-৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। মামলার করার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

এর আগে, গত ১৪ জুন র‍্যাব-১৩ রংপুর ও থানা পুলিশ অভিযান চালিয়ে রংপুর শহরের মর্ডান মোড় এলাকা থেকে ফজলুল হক (৪২), তার স্ত্রী সকিনা বেগম (৩৮) ও লাইলী বেগম (৫০) এজাহার নামনীয় তিন আসামিকে গ্রেপ্তার করে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘আলোচিত উজ্জল হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৫ ‍জুন) আদালতে পাঠানো হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   উজ্জ্বল হত্যা   মামলা   প্রধান আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close