শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় থানায় অভিযোগের পরও দখলচেষ্টা, ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর এলাকায় মালিকানা জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর ভুক্তভোগী নয়া মিয়ার বাড়িতে ফের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী নয়া মিয়া জানান, গেল বুধবার (২৪ জুন) দুপুরে গঙ্গাচড়া মডেল থানায় স্থানীয় ওয়ার্ড সদস্য আব্দুল বাতেনসহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে তার মালিকানাধীন জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির বিষয়টি উল্লেখ করা হয়।

নয়া মিয়ার দাবি, অভিযোগের বিষয়টি জানতে পেরে বুধবার বিকালে অভিযুক্ত ওয়ার্ড সদস্য আব্দুল বাতেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে এসে পুনরায় ভয়ভীতি প্রদর্শন করেন। 

এ সময় অভিযোগ তুলে নিতে চাপ প্রয়োগ করা হয় এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, থানায় অভিযোগ করার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ দায়েরের পরও বিরোধ না মিটে আরও জটিল আকার ধারণ করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।’

তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এর আগে, নয়া মিয়া অভিযোগ করেন, সোমাবর (২২ জুন) সকালে ওয়ার্ড সদস্য আব্দুল বাতেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার বসতবাড়ি সংলগ্ন জমিতে ঢুকে জোরপূর্বক জমি দখল করে খুঁটি স্থাপন ও আল নির্মাণ করেন। প্রতিবাদ করলে তাকে মারধর, মিথ্যা মামলায় জড়ানো, বাড়িতে আগুন দেওয়া ও হত্যার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে আব্দুল বাতেন বলেন, ‘বিবাদমান জায়গায় আমার নামে প্রায় এক একর জমি রেকর্ড রয়েছে। নতুন করে আল নির্মাণ বা খুঁটি স্থাপনের অভিযোগও মিথ্যা।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   থানায় অভিযোগ   ওয়ার্ড সদস্য   হামলার অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close