শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      ডেঙ্গুতে নতুন করে ৩৪২ জন হাসপাতালে      হামের উপসর্গে পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭০      মুদি পণ্যের বাজার অস্থিরতা, বাড়ছে তেল-চিনি-ময়দা-ডিমের দাম      নেপাল-তিব্বত সীমান্তে আবারও বন্যার আশঙ্কায় উদ্ধারকাজ স্থগিত করল চীন      রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া      
দেশজুড়ে
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ঠেকাতে প্রশাসনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন ঠেকাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সিন্দুরখান বিজিবি কোম্পানির কমান্ডার কামরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্য সচিব রুবেল আহমদ, যুগ্ম সদস্য সচিব এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে জিয়াউর রহমান বলেন, ‘ভারত থেকে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকে সজাগ থাকতে হবে। সীমান্তে কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে বিজিবি ও প্রশাসনকে জানাতে হবে।’

পাশাপাশি বাংলাদেশী নাগরিকরা কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও অনুরোধ করেন তিনি।

সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সভায় সকলকে সচেতন করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। 

সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পুশ ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব বলে জিয়াউর রহমান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল সীমান্ত   ভারতীয় পুশইন   পুশইন ঠেকানো   প্রশাসনের মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close