রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
খেলাধুলা
সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়কে জেলা প্রশাসনের সংবর্ধনা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সাঁথিয়া উপজেলার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী দলকে সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১ লাখ টাকার ডেমি চেক দেওয়া হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উম্মে তাবাসসুম, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, জেলা ক্রীড়া কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রেস ক্লাব পাবনার সভাপতি সোহেল রানা বিপ্লব ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, পাবনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস বাসিদ ও সাধারণ সম্পাদক শামসুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই অর্জন শুধু সাঁথিয়া উপজেলার নয়, সমগ্র পাবনা জেলার জন্য গৌরবের। ক্ষুদে ফুটবলারদের এই সাফল্য ভবিষ্যতে জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গত ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনালে রাজশাহী বিভাগের প্রতিনিধিত্বকারী জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ বিভাগের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ গোলে হারিয়ে জাতীয় শিরোপা জয় করে। ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেয় জোড়গাছা ইউনাইটেডের ক্ষুদে খেলোয়াড়রা। দুর্দান্ত দলগত সমন্বয় ও অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে তারা নির্ধারিত সময়েই ৪-২ গোলের জয় নিশ্চিত করে। বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সাঁথিয়া-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বিজয়ী দলের সঙ্গে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণে অংশ নেন।

জাতীয় পর্যায়ে এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সাঁথিয়া উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ক্ষুদে ফুটবলারদের এই কৃতিত্বকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক ঐতিহাসিক ও গৌরবময় অর্জন হিসেবে অভিহিত করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাঁথিয়া   জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়   জেলা প্রশাসন   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close