রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      
খেলাধুলা
ভারতকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারত শুরুতেই বেশ কিছু ক্যাচ মিস করেছে। একাধিক জীবন পেয়ে সেটা কাজে লাগিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। তার ব্যাটে ভালো শুরুর পর শক্ত ভিতে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন নিগার সুলতানা জ্যোতি। তাতে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ জুন) ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই রেনুকা সিংয়ের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন দিলারা আক্তার। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। পাওয়ার প্লেতে আরও কয়েকবার বিপদে পড়েছিল বাংলাদেশ। চারবার ক্যাচের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ভারতীয় ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে জুয়াইরিয়া ও সোবহানা ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন। তাদের ব্যাটে পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪০ রান তোলে বাংলাদেশ।

দ্বিতীয় উইকেটে দুইজন মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। তবে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেওয়ার সময় জুটিটি ভাঙেন নন্দিনী শর্মা। তার বলে সোজা ব্যাটে খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন জুয়াইরিয়া। ৩১ বলে ৫ চারসহ ৩৩ রান করে ফেরেন তিনি। এরপর রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন সোবহানা মোস্তারি। কিন্তু রাধা যাদবের বলে উইকেট ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে মিড অফে ধরা পড়েন তিনি। ২৬ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে।

মাঝের ওভারে দায়িত্ব তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। দ্রুত রান তোলার চেষ্টায় বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার আগে ২৭ বলে ৩২ রান করেন তিনি। শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ১২ বলে ১০, রিতু মনি ৪ বলে ৮ ও স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভারত   চ্যালেঞ্জিং টার্গেট   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close