বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
গণমাধ্যম
কাপাসিয়ায় বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উদযাপন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে কাপাসিয়া সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার।

সভায় বক্তব্য রাখেন সঞ্জীব কুমার দাস, নুরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন, আব্দুল কাইয়ুম, মুঞ্জুরুল হক, শরিফ সিকদার, আসাদুল্লাহ মাসুম, বাদশা আব্দুল্লাহ, আলাউদ্দিন শেখ ও বাংলাদেশ বুলেটিনের কাপাসিয়া উপজেলা প্রতিনিধি শাকিল হাসান।

বক্তারা বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বুলেটিন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পরিবেশন করে সংবাদমাধ্যমটি গণমাধ্যম জগতে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।’

তারা ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থের পক্ষে সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা ভূমিসেবার স্বত্বাধিকারী আলমগীর হোসেন সিকদার। তিনি বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য কামনা করে গণমাধ্যমটির আরও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

সভা শেষে বাংলাদেশ বুলেটিনের নবম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   বাংলাদেশ বুলেটিন   নবম বর্ষপূর্তি উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

গণমাধ্যম- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close