মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
জাতীয়
গ্রেট হলে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা লি কিয়াংয়ের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে তারেক রহমান গ্রেট হলে পৌঁছান। এ সময় লি কিয়াং তাকে স্বাগত জানান। পরে দুই দেশের প্রতিনিধিদলের সদস্যদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

এরপর তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনার জন্য অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। সেখানে চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয়।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই দেশের প্রধানমন্ত্রী সম্মানরক্ষী বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২১ জুন) সরকারি সফরে মালয়েশিয়া যান। গেল ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর। মালয়েশিয়ায় দুই দিনের কর্মসূচি শেষে তিনি সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের নিউ চ্যাম্পিয়নস বার্ষিক সম্মেলনে অংশ নেন। দুই দিনের কর্মসূচি শেষে বুধবার (২৪ জুন) বিকালে দালিয়ান থেকে উচ্চগতির (বুলেট) ট্রেনে বেইজিংয়ে আসেন তিনি।

রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম চীন সফর। এর পূর্বে, তিনি ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে চীন সফর করেছিলেন। সে সময়ও তিনি গ্রেট হলে আয়োজিত রাষ্ট্রীয় লাল গালিচা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গ্রেট হল   তারেক রহমান   উষ্ণ অভ্যর্থনা   লি কিয়াং  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close