শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
​মহম্মদপুরে চায়ের দোকানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন!
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় গভীর রাতে চায়ের দোকানে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। 

বুধবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামের ‘মকার চায়ের দোকানে’ কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

​পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মেহেরব হোসেন নেতৃত্ব দেন। এতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
​
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিয়ে মুখরিত পরিবেশে কেক কাটেন। তবে কেক কাটার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
​
এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, ‘পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী গ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু নেতাকর্মী কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বলে খবর পাওয়া গেছে।’

​তিনি আরও বলেন, ​‘ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ​মহম্মদপুর   চায়ের দোকান   আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close