সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম ৮ লাখ টাকা      ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
প্রিয় ক্যাম্পাস
চবির সিনেট সদস্য হলেন সাঈদ আল নোমানসহ পাঁচ এমপি
মাহিদুল ইসলাম শুভ, চবি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১০:৩২ পিএম আপডেট: ২৬.০৬.২০২৬ ৩:৪০ পিএম
সাঈদ আল নোমান

সাঈদ আল নোমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান। তিনি জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত হন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্পিকার মনোনীত চবির পাঁচ সিনেট সদস্যের নাম প্রকাশিত হয়। 

জাতীয় সংসদে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত ৫ জুন চবির অধীনে জাতীয় সংসদের স্পিকার ঘোষিত পাঁচজন সিনেট সদস্যের নাম প্রকাশিত হয়। তারা হলেন সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। 

এ বিষয়ে সাঈদ আল নোমান বলেন, “আমার মা-বাবা দুইজনই চবির শিক্ষার্থী ছিলেন। তারা এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার দায়িত্বও অনেক বেশি।”

তিনি আরও বলেন, “চবি বাংলাদেশের একটি অন্যতম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক অগ্রগতি সাধনে আমি আমার দায়িত্ব থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চবির সিন্ডিকেট সদস্য   সাঈদ আল নোমান   এমপি   সাংসদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close