শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      
দেশজুড়ে
সখীপুরে কৃষক হত্যা মামলায় প্রায় ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:২৯ এএম আপডেট: ২৬.০৬.২০২৬ ১১:৩১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে কৃষক দুলাল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় প্রায় ১৭ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে টাঙ্গাইলের বিশেষ জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. শাহজাহান কবীর।

দণ্ডপ্রাপ্তরা হলেন সখীপুর উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামের হায়দার আলী সিকদারের ছেলে মো. রওশন আলী (৫৬), মো. মোস্তাক (৪৭) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে আবুল কাশেম (৬৭)। তাদের মধ্যে মোস্তাক পলাতক রয়েছেন।

খালাসপ্রাপ্ত ১১ জন হলেন আব্দুল গফুর, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, লুৎফর রহমান, ফজলু মিয়া, আশরাফ, তমিজ উদ্দিন, সোহেল ও তুলা মিয়া।

রাষ্ট্রপক্ষ জানায়, ২০০৯ সালের ৯ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা আব্দুল ওহাব সিকদারের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে যান। এ সময় ওহাব সিকদার ও তার চাচাতো ভাই দুলাল হোসেন বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে দুলাল হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আব্দুল ওহাব সিকদার বাদী হয়ে সখীপুর থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সখীপুর   কৃষক হত্যা   মামলা   যাবজ্জীবন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close