সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম ৮ লাখ টাকা      ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
নীলফামারীতে সাংবাদিকদের টিসিএ ক্রিকেট কাপ সিজন-২ শুরু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীর মিনি স্টেডিয়ামে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে টিসিএ ক্রিকেট কাপ সিজন-২ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এবং পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।

উদ্বোধনী ১০ ওভারের ম্যাচে নীলফামারী রিপোর্টার্স ক্লাব ১০৪ রান করে ডিমলা সাংবাদিক একাদশকে ১১ রানে হারায়। জবাবে ডিমলা সাংবাদিক একাদশ ৯৩ রান সংগ্রহ করে। অন্য ম্যাচে নীলফামারী প্রেসক্লাব ১২২ রান করে জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ৬৮ রানে পরাজিত করে। জবাবে প্রতিপক্ষ দল ৫৪ রান করে।

বিকালের খেলায় জেলা রিপোর্টার্স ইউনিটি ১০৪ রান করে জেলা জাতীয় সাংবাদিক সংস্থাকে ৬৮ রানে হারায়। জবাবে জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ৩৬ রান করে। অপর ম্যাচে ডোমার প্রেসক্লাব ৬০ রান করে সৈয়দপুর সুপার কিংসকে ৫ রানে পরাজিত করে। জবাবে সৈয়দপুর সুপার কিংস ৫৫ রান সংগ্রহ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিল্লাদুর রহমান মামুন, সহসভাপতি মো. আনোয়ারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেহেল রানা, সাধারণ সম্পাদক মো. জুয়েল আহমেদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেহেল রানা জানান, টুর্নামেন্টে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মোট আটটি দল অংশ নিয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে একই মাঠে সেমিফাইনাল এবং বিকেলে ফাইনাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close