শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
আন্তর্জাতিক
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা চালাল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান। এর ফলে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)।

শুক্রবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, জাহাজটিতে একটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে বিস্তারিত তথ্য তিনি দেননি। ঘটনাটি ঘটে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্কবার্তার কয়েক ঘণ্টা পর। ওই সতর্কবার্তায় বলা হয়, এখন থেকে কেবল নির্দিষ্ট পথে চলাচলকারী জাহাজগুলোকেই নিরাপদ পারাপার নিশ্চিত করা হবে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, অজ্ঞাত একটি প্রজেক্টাইল জাহাজের স্টারবোর্ড পাশে আঘাত হানে, এতে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো প্রাণহানি বা বস্তুগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার পর আন্তর্জাতিক সমুদ্র সংস্থা তাদের নাবিক উদ্ধার অভিযান স্থগিত করে। পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা শত শত জাহাজ ও প্রায় ১১ হাজারের বেশি নাবিককে সরিয়ে নেয়ার পরিকল্পনা ছিল সংস্থাটির। আইএমও মহাসচিব আর্সেনিও ডমিনগেজ বলেন, ‘নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। সমন্বিত ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত থাকবে।’

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  হরমুজ   বাণিজ্যি   জাহাজ   হামলা   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close