মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
নওগাঁয় আদিবাসীদের মাঝে ৫০টি ছাগল বিতরণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৫:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) উদ্যোগে নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর গ্রামে আদিবাসী পরিবারের মাঝে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘মৌসুমী’র উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনএফের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলী, উপদেষ্টা হোসেন শহীদ ইকবাল, উপসহকারী পরিচালক (কার্যক্রম) লিয়াকত আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুর হোসেন, আব্দুর রউফ পাভেল, রুস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথি মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সারা বছরই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এর আগেও নওগাঁর বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে। আগামী দিনেও এ সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ২৫ জন উপকারভোগীর প্রত্যেককে দুটি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close