মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
নীলফামারীতে মাদকবিরোধী দিবস পালন, পুরস্কৃত ২১ জন
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৬:০৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

স্কাউটার মারুফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশশিরা আমাতুল্লাহ। এছাড়া বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন এবং অভিভাবক সেকেন্দার আলী।

অনুষ্ঠানে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা সদর উপজেলার টুপামারী ইউনিয়নের হাজীপাড়া এলাকার মতিবুল ইসলাম মাদকের ভয়াবহতা তুলে ধরে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পরে দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ২১ জনের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান খাঁন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত জেলায় ৭১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩৩৯টি মামলা দায়ের এবং ৩৪৫ জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে ১৩ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close