সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      মেসি-ইয়ামালের ‘ফাইনাল শো’, টিকিটের সর্বনিম্ন দাম ৮ লাখ টাকা      ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
খোলা কাগজে সংবাদ প্রকাশের পর গাজীপুরে সড়ক মেরামতের কাজ সম্পন্ন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:২৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দৈনিক খোলা কাগজ–এ সংবাদ প্রকাশের পর গাজীপুরের কাপাসিয়া-গাজীপুর সড়কের ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের কাজ সম্পন্ন করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ), গাজীপুর।

গত বৃহস্পতিবার (১৯ জুন) দৈনিক খোলা কাগজ–এ ‘দুর্যোগের আরেক নাম কাপাসিয়া-গাজীপুর সড়ক’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

জানা যায়, দীর্ঘদিন ধরে কাপাসিয়া-গাজীপুর সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে যাত্রী, পরিবহনচালক এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন। সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল।

বিষয়টি তুলে ধরে গত বৃহস্পতিবার (১৯ জুন) খোলা কাগজ–এ একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং দ্রুত মেরামতকাজের উদ্যোগ নেন। পরে সড়কের বিভিন্ন স্থানে গর্ত ভরাটসহ প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়টি আমাদের নজরে আসার পরপরই আমরা কাপাসিয়া-গাজীপুর সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো পরিদর্শন করি। জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে গর্ত ভরাট ও প্রয়োজনীয় মেরামতকাজ সম্পন্ন করা হয়েছে। সড়কটি নিরাপদ ও চলাচল উপযোগী রাখতে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দা, পরিবহনচালক ও যাত্রীরা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, সড়কের জরুরি মেরামতকাজ সম্পন্ন হওয়ায় বর্তমানে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমেছে।

স্থানীয়দের মতে, গণমাধ্যমে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। তবে তারা শুধু অস্থায়ী মেরামত নয়, কাপাসিয়া-গাজীপুর সড়কের স্থায়ী উন্নয়ন ও প্রশস্তকরণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি সড়কটির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন তারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খোলা কাগজ   গাজীপুর   সড়ক মেরামত   কাজ সম্পন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close