মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
রামপালে ভাইয়ের শ্বশুরের বিরুদ্ধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নে ১৫ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর মা।

উপজেলার বাঁশতলী গ্রামের বাসিন্দা কোহিনুর বেগম অভিযোগ করেন, তার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় নিজে চলাফেরা করতে পারে না এবং অধিকাংশ সময় ঘরের খাটে শুয়ে থাকে। তিনি দৈনিক মজুরির শ্রমিক হিসেবে এবং তার স্বামী ভ্যানচালক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও তারা সকালে কর্মস্থলে চলে গেলে বাড়িতে প্রতিবন্ধী মেয়েটি একাই ছিল।

বুধবার (২৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিবন্ধী মেয়েটির ভাইয়ের শ্বশুর আব্দুর রশিদ গাজী (৬০) তাদের বাড়িতে প্রবেশ করেন। তিনি প্রথমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ব্যর্থ হলে পরে শয়নকক্ষের খাটের ওপর জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় ঘটনাটি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ভয়ভীতির কারণে ভুক্তভোগী দীর্ঘদিন বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে বৃহস্পতিবার (২৬ জুন) অভিযুক্ত ব্যক্তি পুনরায় তাদের বাড়িতে এলে মেয়েটি আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে।

একপর্যায়ে মায়ের জিজ্ঞাসাবাদে সে ঘটনার বিস্তারিত জানায়। এরপর পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা রামপাল থানায় এজাহার দায়ের করেন।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদ বলেন, “ভুক্তভোগীর মায়ের দায়ের করা লিখিত অভিযোগ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তিমূলক বক্তব্যের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রতিবন্ধী   কিশোরী   ধর্ষণ   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close