মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
বান্দরবানে নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবা দিচ্ছে সেনাবাহিনী
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পার্বত্য জেলা বান্দরবানে জনগণের নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন।

রোববার (২২ জুন) চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তংক্ষং পাড়ার পাড়া প্রধান আন্তহা ত্রিপুরা (৮৪) চোখের চিকিৎসার জন্য আবেদন করেন। পরে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে জিওসি চট্টগ্রাম তাৎক্ষণিকভাবে তাকে সার্বিক চিকিৎসা প্রদানের জন্য বান্দরবান রিজিয়নের কমান্ডারকে নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তায় তাকে দুর্গম রোয়াংছড়ি উপজেলা থেকে বান্দরবান সদরের সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে চোখের অপারেশন, চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

এদিকে সেনাবাহিনীর চিকিৎসায় আন্তহা ত্রিপুরা সুস্থ হয়ে উঠলে শনিবার (২৭ জুন) সকালে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইকরামের উপস্থিতিতে তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে আন্তহা ত্রিপুরা ও তার পরিবারের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়। পরে তাকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়ে খুশি আন্তহা ত্রিপুরা। তিনি বলেন, “আমার একটি আবেদনপত্রের মাধ্যমে আমাকে বিনামূল্যে চোখের অপারেশন, চিকিৎসা ও ওষুধ দিয়ে সেনাবাহিনী যে সহায়তা করেছে, তা আমি ভুলব না। দুর্গম এলাকায় গরিব ও অসহায়দের সেনাবাহিনী অনেক সহায়তা করছে।আমাদের সেনাবাহিনী পার্বত্য এলাকার গর্ব।”

উল্লেখ্য, সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবানের দুর্গম এলাকায় নিরাপত্তা প্রদানের পাশাপাশি স্থানীয় জনগণকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসাসহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ ধরনের সেবামূলক কার্যক্রমের ফলে দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   নিরাপত্তা   স্বাস্থ্যসেবা   সেনাবাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close