সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
জাতীয়
আইটিইটির নির্বাচনে গো গ্রিন প্যানেলের বিজয়ে এ্যাবের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম
শাহরিন ইসলাম তুহিন ও শোয়েব বাশরী হাবলু

শাহরিন ইসলাম তুহিন ও শোয়েব বাশরী হাবলু

দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশের ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ অধিকাংশ পদে এনায়েত-নিক্সন-সোমায়েল নেতৃত্বাধীন গো গ্রিন (জিজি) প্যানেলের বিজয়ী হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। 

শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শোয়েব বাশরী হাবলু স্বাক্ষরিত বার্তায় এ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘আইটিইটির নির্বাচনে গো গ্রিন প্যানেলের এই বিজয় বাংলাদেশের টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি পেশাজীবী সংগঠনে নির্বাচনের যে ইতিবাচক ধারা সূচিত হলো, তা দেশের অন্য পেশাজীবী সংগঠনগুলোর মধ্যেও নতুন আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।’


বার্তায় আরও বলা হয়, ‘বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী গো গ্রিন প্যানেলের এই বিজয় পেশাজীবী সমাজে গণতান্ত্রিক অংশগ্রহণ, নেতৃত্ব বিকাশ ও সংগঠনভিত্তিক পেশাগত উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। এ্যাব আশা করে, নবনির্বাচিত নেতৃত্ব টেক্সটাইল প্রকৌশলীদের অধিকার, মর্যাদা, দক্ষতা উন্নয়ন ও পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে।’

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের টেক্সটাইল সেক্টর দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান ও রপ্তানি আয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের টেকসই উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ, দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে টেক্সটাইল প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ্যাব বিশ্বাস করে, আইটিইটির নবনির্বাচিত কমিটি দেশের টেক্সটাইল খাতের সামগ্রিক উন্নয়ন ও টেক্সটাইল প্রকৌশলীদের পেশাগত অগ্রগতিতে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখবে।’

বার্তায় এ্যাব নবনির্বাচিত কমিটির সফলতা কামনা এবং দেশের সর্বস্তরের পেশাজীবী প্রকৌশলীদের ন্যায়সঙ্গত অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আইটিইটির নির্বাচন   গো গ্রিন প্যানেলের বিজয়   এ্যাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close